গত কয়েকদিন ধরে বলিউডে গুঞ্জন চলছিল ‘বাহুবলী ২’ সিনেমায় নায়ক প্রভাশের সঙ্গে অভিনয় করতে চলেছেন দীপিকা পাডুকোন! কিন্তু এই খবর একেবারেই অসত্য। ‘বাহুবলী ২’ ইউনিটের এক সদস্য বলেছেন, আমাদের কানে যখন প্রথম খবরটা এল, আমরাও যথেষ্ট অবাক হয়েছিলাম। এটা পুরোপুরি গুজব। এই গুজবের উৎস কোথায়, তাও আমরা জানি না। প্রভাস এবং অনুশকা শেট্টিকে নিয়ে ‘বাহুবলী ২’-র শুটিং
ইতিমধ্যেই শুরু হয়েছে। পরিচালক এস এস রাজামৌলির তত্ত্বাবধানে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে চলছে তুমুল ব্যস্ততা। তার মধ্যে এই গুজবে হতবাক গোটা ইউনিট। ২০১৭-এর ১৪ এপ্রিল মুক্তি পেতে পারে ছবিটা। সাফল্যের দৌড়ে এই সিক্যুয়েল ‘বাহুবলী: দ্য বিগিনিংস’-কেও ছাড়িয়ে যাবে বলে আশা প্রযোজকদের। প্রসঙ্গত, গতবছর মুক্তি পেয়েছিল 'বাহুবলী: দ্য বিগিনিংস'। ছবিটি ভারতের সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেছে। গতবছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার খেতাবও পেয়েছে। আর দীপিকা পাড়ুকোন এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন হলিউডের সিনেমা নিয়ে। 'ট্রিপল এক্স' সিনেমায় দিয়ে হলিউডে অভিষেক হতে চলেছে দীপিকার।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment