নিষিদ্ধ হতে পারেন চার পাকিস্তানি ক্রিকেটার। টি ২০ বিশ্বকাপে ব্যর্থতার জেরে এমন সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর মূলে রয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির রিপোর্ট। চার ক্রিকেটার হলেন- উমর অকমল, ওয়াহাব রিয়াজ, শোয়েব মালিক ও আহমেদ শেহজাদ। এ খবর
প্রকাশ করেছে পাকিস্তানের এআরওয়াই নিউজ। তাদের দাবি, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি রিপোর্টে এ চার পাকিস্তানি সিনিয়র ক্রিকেটারকে নিষিদ্ধ করার সুপারিশ করেছে। কোচ ওয়াকার ইউনুসের দেয়া প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্ত রিপোর্ট তৈরি করছে পিসিবির ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। চার সিনিয়র ক্রিকেটারের ব্যাপারে ‘সন্দেহজনক’ কিছু গন্ধ পাচ্ছে কমিটি। রিপোর্টে বলা হয়েছে, ‘বিস্ময়করভাবে তারা মানসম্পন্ন ক্রিকেট খেলতে ব্যর্থ হয়েছেন।’ টি ২০ বিশ্বকাপের সুপার টেন থেকে বিদায় নেয় পাকিস্তান। একমাত্র ইডেনে বাংলাদেশের বিপক্ষেই জিতেছে শহীদ আফ্রিদি দল। ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে হেরে শেষ হয়ে যায় তাদের বিশ্বকাপ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment